সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জমি লিখে না দেয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম
সরিষাবাড়ীতে জমি লিখে না দেয়ায় মাকে বাড়ী থেকে বের করে দিলো ছেলে
expand
সরিষাবাড়ীতে জমি লিখে না দেয়ায় মাকে বাড়ী থেকে বের করে দিলো ছেলে

জামালপুরের সরিষাবাড়ীতে জমি লিখে না দেয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেয়ায় অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

বিষয়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় মা রাশেদা বেগম কেঁদে কেঁদে হাতে কোরআন শরীফ নিয়ে বের হয়ে যাচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম তার বাবার বাড়ী ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের বাঁশনিওগী গ্রামে, বাবার রেখে যাওলয়া সম্পত্তির ওয়ারিশ মূলে ৫৬ শতাংশ জমি পায়। পরে পারিবারিকভাবে ৮ লক্ষ টাকার বিনিময়ে ভাইদের লিখে দেন। পরবর্তীতে সেই টাকা দিয়ে নিজের নামে জমি কিনে নেন। বিষয়টি নিয়ে রাশেদা বেগমের ছেলে রাশেদুল ইসলাম জাকির মায়ের সাথে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ করছিল। এর আগেও, রাশেদুল এমএম বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরি করার সময় ৮৩ লক্ষ টাকার অর্থ কেলেঙ্কারি হওয়ার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়।

পরবর্তীতে মাকে নিজের নামে জমি লিখে দেওয়ার চাপ দিচ্ছিলো ও হত্যা করা সহ বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছিলো। বিষয়টি নিয়ে মা রাশেদা ইতিপূর্বেও সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরে গেন্দারপাড়া গ্রামের বাসা তালা দিয়ে নিজের বউকে নিয়ে মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শশুর বাড়িতে চলে যায় রাশেদুল। পরে রাশেদা বেগম গেন্দারপাড়া আসলে স্থানীয়রা গেটের তালা ভেঙে ঘরে ঢুকিয়ে দেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। পরে রবিবার সকাল থেকে সালিশ শুরু হলে জমি লিখে দেওয়ার চাপ দেয় রাশেদুল। এতে মা রাজি না হওয়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে দেন। পরবর্তীতে রাশেদা বেগমের ভাইয়েরা এসে তাকে তাদের বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে রাশেদা বেগম বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে আমাকে সম্মত্তি লিখে দেয়ার জন্য নানা ভাবে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছিলো। সম্প্রত্তি লিখে না দেয়ায় কারণে আমাকে আমার স্বামীর বাড়িতে যেতে দেয় না। আমি গেলে আত্মহত্যা করে আমাকে ফাঁসিয়ে দিবে বলেও হুমকি দেয়। পরে রবিবার দুপুরে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বিষয়টি আমার ভাইদের জানালে তারা এসে আমাকে নিয়ে যায়।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ছেলে রাশেদুল ইসলাম জাকিরের মোবাইলে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup