বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে ১০ বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০২:২৬ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

পরপর অন্তত ১০টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায়।

বুধবার (১ জুলাই) রাত ৯টার পর থেকে এসব বিস্ফোরণের তীব্রতা বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তেও অনুভূত হয়েছে।

জানা যায়, মিয়ানমার সময় রাত প্রায় ৯টা ২০ মিনিটের দিকে মংডু শহর ও আশপাশের এলাকা থেকে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে।

সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ ও কম্পনে ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে উঠেছে। এতে সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কয়েক মিনিটের ব্যবধানে ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটতে থাকে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, সাবরাং, হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তসংলগ্ন অন্যান্য এলাকার মানুষও তা স্পষ্টভাবে শুনতে পান।

টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর কোহিনুর আক্তার জানান, শব্দের তীব্রতায় আশপাশ কেঁপে উঠেছে। তিন-চার বার করে পরপর শোনা গেছে বিস্ফোরণের শব্দ, মিয়ানমারের ওপারে সংঘর্ষের কারণে এমন শব্দ শোনা যাচ্ছে বলে শুনেছি।

হোয়াইক্যংয়ের বাসিন্দা আমির হোসেন বলেন, বিস্ফোরণের সময় ঘরের দরজা-জানালা কেঁপে ওঠে। অনেকে প্রথমে ভূমিকম্প হয়েছে বলে মনে করলেও পরে বুঝতে পারেন, শব্দটি সীমান্তের ওপার থেকে আসছে। আকস্মিক এ ঘটনায় শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় উল্লেখ করে তিনি বলেন, অনেকেই সতর্কতামূলকভাবে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

টেকনাফে কর্মরত এনজিও কর্মকর্তা এএফএম মাহবুব লিখেছেন, টেকনাফে কিছু একটা হচ্ছে কিংবা মায়ানমারে কিছু একটা হচ্ছে। এমন একটা শব্দ হচ্ছে যেন বোমা পড়ছে, বিল্ডিং কাঁপছে, আর একটা বাতাসের ধাক্কা এসে গায়ে লাগছে, কেউ কিছু জানলে জানান!

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Belgium VS Senegal
84'
0 - 2
25' Habib Diarra
51' Ismaïla Sarr
World Cup