

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এক বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ‘জাহেল’ বলে মন্তব্য করেছেন। তার এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
সোমবার (২৯ জুন) রাজধানীর সেগুনবাগিচার বিজয় '৭১ মিলনায়তনে অনুষ্ঠিত ‘শানে সাহাবা কনফারেন্স’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে মোসাদ্দেক বিন আল মাদানী বলেন, ডা. শফিকুর রহমান তো জাহেল। তিনি কীভাবে ইসলামের ফতোয়া দেবেন? আবু তাহেরই-বা কীভাবে ইসলামের ফতোয়া দেবেন? তারা তো ডাক্তারি পড়েছেন। ইসলামকে ব্যবহার করে তারা ক্ষমতায় আসতে চান।
তিনি আরও বলেন, পাকিস্তানে তাদের জন্ম হলেও সেখানে তাদের কোনো পাত্তা নেই।
মোসাদ্দেক বিন আল মাদানীর এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

