

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলে গৃহবধূ নাজমা আলমকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় পুলিশ মসজিদের মোয়াজ্জেমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মসজিদের মোয়াজ্জেম দেলদুয়ার উপজেলার মৃত মোতালেব সরকারের ছেলে মোশারফ হোসেন (৪২) ও স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার (৪৫)। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের অংশ, নগদ টাকা এবং ঘটনার আলামত উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও সোর্সের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছি। হত্যাকাণ্ডের সময় গলার স্বর্ণের চেইন ও হাতের বালা নিয়ে যাওয়া হয়। প্রথমে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় হত্যাকারী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। মোশারফ হোসেন গৃহবধূ নাজমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে নাজমার হাতে ও গলায় থাকা স্বর্ণ নেয়ার চেষ্টা করলে নাজমা বাঁধা দেয়ার চেষ্টা করে। এ সময় মোশারফ হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপুরি আঘাত করে নাজমাকে হত্যা করে এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলে তার ছিরে ডিসকানেক্ট করা হয়। এবং মোশারফ হোসেন স্বর্ণসহ হাতুড়ি ও সিসি ক্যামেরার ডিভিডি সাথে করে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে আসামীদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার সকালে গৃহবধূ নাজমা আলমকে নিজ বাড়িতে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।