

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় শাড়ি ও একটি মাইক্রোবাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চম্পকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। বিজিবির দাবি, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০৮/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৭৬৮ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।