শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণে অর্থনৈতিক পরিবর্তন হলেও মাওয়া প্রান্তে হয়নি শিল্প-কারখানা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০২:১৪ এএম
পদ্মা সেতুর পার
expand
পদ্মা সেতুর পার

পদ্মা সেতু চালু হওয়ার ৪ বছর পূর্ন হলো আজ। পদ্মা সেতুকে কেন্দ্র করে দুইপাড়ে অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন হওয়ার কথা থাকলেও বাস্তবে দক্ষিন প্রান্তে দক্ষিণঞ্চলের ২১ জেলায় অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন দেখা দিলেও উত্তর প্রান্তে (মাওয়া) মুন্সীগঞ্জসহ আশপাশ এলাকায় অর্থনৈতিকভাবে তেমন কোনো পরিবর্তন হয়নি। গত ৪ বছরে গড়ে উঠেনি কোনো শিল্প কারখানা।

তবে মানুষের জীবনমানে এসেছে নতুন মাত্রা। দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে সড়কে এলাকার প্রকৃতি সেঁজেছে অপরূপ সাঁজে। যাতায়াতের সময় যেমন সাশ্রয় হচ্ছে তেমনি পদ্মা সেতুর আশেপাশ এলাকার জমির দামও বৃদ্ধি পেয়েছে অনেকগুণ। আগে যেসব জমি কেউ ক্রয় করতে চাইতো না, এখন সেই জমি ক্রয়ে শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যক্তি ক্রয় করার জন্য নানা তৎপরতা অব্যাহত রেখেছে। পদ্মা সেতু এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ের কারনে দীর্ঘ সময় অবহেলিত থাকা মুন্সীগঞ্জের লৌহজংয়, শ্রীনগর ও সিরাজদীখান এবং মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের ভৌগলিক ও অর্থনৈতিক চিত্র বদলে যেতে শুরু করেছে। পদ্মা সেতুকে কেন্দ্র করে পদ্মাপাড়ে গড়ে উঠছে বিভিন্ন স্থাপনা। যে চরাঞ্চল ছিল জনবিচ্ছিন্ন, ছিলো না বিদ্যুতের আলো। সেই জনবিচ্ছিন্ন চরাঞ্চল শিবচরসহ গোটা মাদারীপুর ও শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের চিত্র বদলে গেছে। একই সঙ্গে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের লৌহজংয় ও আশপাশ এলাকায় গড়ে উঠছে পর্যটন কেন্দ্র।

খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মা সেতু নির্মাণ কাজ শুরুর পর থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘেঁষে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মুন্সীগঞ্জের লৌহজং, শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার বিভিন্ন এলাকায় জমি ক্রয়ের পর সেখানে হাউজিং প্রকল্প নির্মাণ করছেন। কিন্তু গত ৪ বছরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কোনো শিল্প-কারখানা গড়ে উঠেনি।

জেলা বিএনপি নেতা কাজী আবু সুফিয়ান বিপ্লব জানান, পদ্মা সেতু নির্মাণে মুন্সীগঞ্জের লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকাগুলোর জমির মূল্য বিগত সময়ের বাজার মূল্যের চেয়ে ১০ থেকে ২০ গুন বৃদ্ধি পেয়েছে। এসব এলাকায় জমি ক্রয় করে এখন হাউজিং প্রকল্প নির্মাণে ব্যস্ত ব্যবসায়ীরা। তবে মাওয়া প্রান্তের কোথাও কোনো শিল্প-কারখানা গড়ে উঠেনি। একই কথা জানিয়েছেন লৌহজংয়ের যশলদিয়া গ্রামের হাজী মো. হুমায়ুন মোল্লাও।

লৌহজং উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি ও বেসরকারি ভাবে লৌহজং ও আশপাশ এলাকায় শিল্পায়ন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জমি অধিগ্রহনের মাধ্যমে সরকারি ভাবে শিল্প কারখানা নির্মানের প্রক্রিয়া চলমান। ইতিমধ্যে পদ্মা সেতুকে ঘিরে মাওয়া ও আশপাশ এলাকায় বৃদ্ধি পেয়েছে জমির মূল্যও।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণে লৌহজংসহ আশপাশ এলাকার আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে। মানুষের জীবনমানের পরিবর্তন হয়েছে। তবে গত ৪ বছরে নগরায়ন ও শিল্পায়নের কোনো কাজ শুরু হয়নি।

পদ্মা সেতুর দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র জানায়, দেশের বৃহৎ এই অবকাঠামো যেমন মানুষের উপকারে লাগছে, আবার রাজস্ব আয়ও হচ্ছে। সেতু ব্যবহারে টোল আদায় আরও সহজ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই চলন্ত অবস্থায়ই টোল পরিশোধ করা যাচ্ছে।

সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করছে। সেতুটি দিয়ে যান চলাচল ও রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বেড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেতু চালুর ফলে যাতায়াতের সময় সাশ্রয়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ও দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং শিল্পজাত পণ্য পরিবহনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Japan VS Sweden
Scheduled
26 Jun, 05:00 AM
VS
World Cup