শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আসামিকে মারধরে এসআই’র বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১২:৫২ এএম
রায়পুর থানা
expand
রায়পুর থানা

লক্ষ্মীপুরে রায়পুরে একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামিকে থানা হেফাজতে এনে মারধরের ঘটনায় পুলিশের এসআই’র বিরুদ্ধে এফআইআর’র দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত রায়পুর আমলী অঞ্চলের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ নির্দেশ দিয়েছেন।

আদালতের জারিকারক মো. মাসুদ বলেন, জিআর ১৮৩/২৬ মামলায় শাওন নামে এক আসামিকে গ্রেপ্তারের পর তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত থানায় মারধর করেন। আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আসলে ম্যাজিষ্ট্রেট জিজ্ঞেস করলে শাওন জানায় থানায় থাকে প্রচুর মারধর করা হয়েছে। পরে জেলা সিভিল সার্জনের মাধ্যমে তার চিকিৎসা করানোসহ মেডিকেল সার্টিফিকেট নেওয়া হয়। এতে মারধরের বিষয়টি সত্যতা আসছে। আইন অনুযায়ী এসআই’র বিরুদ্ধে জেলা পুলিশ সুপারকে এফআইআর মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত নাথ দীপ্ত’র মোবাইলফোনে কল দিলেও রিসিভ করেনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, দীপ্তর বিরুদ্ধে এফআইআর নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এখনো আদালতের কোন নির্দেশনা পাইনি।

এজাহার সূত্র জানা যায়, ২৩ মে রায়পুরের সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা বাবুলের প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাবুল বাদী হয়ে একই গ্রামের জাহঙ্গীরের ছেলে শাওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে ১৭ জুন থানা পুলিশ মামলা রুজু করেন। একইদিন ভোরে রায়পুর পৌর শহরের বাসসট্যান্ড এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্য অনুসারে এমদাদ উল্লাহ ও সোহাগ নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Curaçao VS Ivory Coast
41'
0 - 1
7' Nicolas Pépé
World Cup