শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে জরাজীর্ণ বিদ্যালয়ের ছাদ ধসে দপ্তরি আহত, পাঠদান বন্ধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ বছরের পুরোনো জরাজীর্ণ ভবনের ছাদ থেকে ভাঙা রাবিশ ও ইট খসে পড়ে দপ্তরি কাম প্রহরী প্রকাশ দাশ আহত হয়েছেন।

জানা যায়, শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষের ভেতরে অবস্থানকালে হঠাৎ ছাদের অংশ ভেঙে তার মাথায় ইট ও রাবিশ পড়ে। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা জরাজীর্ণ ভবনে পাঠদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। বর্তমানে বিদ্যালয়ের পাশের দুটি ছোট কক্ষে সীমিত পরিসরে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয়রা জানান, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। তবে পাঠদান চলাকালে এমন দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল আলম খান বলেন, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় উর্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে। শনিবার হঠাৎ ছাদের একটি ধসে পড়লে আমাদের দপ্তরী প্রকাশ দাস আহত হন। আমরা তার চিকিৎসার খুঁজ খবর নিচ্ছি।

এবিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিষয়টি দু:খজনক। আমি ঘটনার খোঁজ খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পাঠদান চালিয়ে যেতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup