শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৪:০৮ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানাবাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামের দুই শিশু সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু খাগড়াছড়ির বাসিন্দা মো. মহসিন ও লাকি দম্পতির সন্তান। বাবার কর্মস্থল বা ব্যবসার সুবাদে তারা সপরিবারে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বসবাস করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মায়ের সঙ্গে মঠবাড়িয়ার ভেচকী গ্রামে (রিপন চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন) নানাবাড়িতে বেড়াতে আসে ওই দুই ভাই। নিহত দুই শিশুর চাচাতো মামা জানান, শুক্রবার দুপুর ৩টার দিকে বাচ্চা দুটি হঠাৎ নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে (৭:১৫ মিনিট) তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক পিংকি সুতার জানান, পানিতে ডুবে যাওয়া বাচ্চা দুটিকে নিয়ে আসার পরপরই আমরা পরীক্ষা নিরীক্ষা করি। দুজনেরই শ্বাস-প্রশ্বাস বন্ধ ছিল। সকল পরীক্ষা সম্পন্ন করে আমরা তাদেরকে মৃত্যু ঘোষণা করি। এরপর পরিবার লাশ নিয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Brazil VS Haiti
44'
2 - 0
23' Matheus Cunha
36' Matheus Cunha
World Cup