শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় লটারির মাধ্যমে পৌর বিপণি ভবনের দোকান বরাদ্দ

মঠবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:২০ এএম
লটারির মাধ্যমে পৌর বিপণি ভবনের দোকান বরাদ্দ সম্পন্ন   
expand
লটারির মাধ্যমে পৌর বিপণি ভবনের দোকান বরাদ্দ সম্পন্ন  

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় নবনির্মিত বহুতল বিশিষ্ট বিপণি ভবনের দোকান বরাদ্দ কার্যক্রম উপজেলা প্রশাসনের উদ্যোগে লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

১৮ জুন (বৃহস্পতিবার) উপজেলা পরিষদের মিলনায়তনে আবেদনকারী ও উপকারভোগীদের উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই লটারির আয়োজন করা হয়, যেখানে মোট ৬০টি দোকান বরাদ্দ প্রদান করা হয় এবং আরও ২৬টি দোকান সংরক্ষিত রাখা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রকাশ্যে এই কার্যক্রম সম্পন্ন হওয়ায় পুরো প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা, যার ফলে প্রশাসনের এমন নিরপেক্ষ উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও ব্যাপক সন্তোষ দেখা গেছে।

বরাদ্দপ্রাপ্ত দোকানের জন্য নির্ধারিত হারে মাসিক ভাড়া পরিশোধ করতে হবে; এর মধ্যে গ্রাউন্ড ফ্লোর (প্রথম তলা) ও ফার্স্ট ফ্লোর (দ্বিতীয় তলা)-এর দোকানের ক্ষেত্রে প্রতি বর্গফুটের মাসিক ভাড়া ৩০ টাকা এবং সেকেন্ড ফ্লোর (তৃতীয় তলা)-এর জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির, সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খলিফা, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জামান আবির এবং সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজসহ বিপুল সংখ্যক আবেদনকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup