শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৪:৩৫ এএম
ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
expand
ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন দুইজন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার আগ মুহূর্তে দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাসেল (২৭) ও আরাফাত (২০) এবং আহতরা হলেন শাহআলম (৩০) ও সাগর (২২)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগি বহনের জন্য একটি পিকআপ চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলো। পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহআলম ও সাগর চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মাতব্বর জানান, মানিকগঞ্জ কন্ট্রোল রুম থেকে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, মুরগিবাহী পিকআপটি চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুইজন আহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup