শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মহসিন, সম্পাদক ইউসুফ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:২২ পিএম
আবুল মনসুর মো. মহসিন এবং ইউসুফ বিন হোছাইন।
expand
আবুল মনসুর মো. মহসিন এবং ইউসুফ বিন হোছাইন।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক বাংলার ইউসুফ বিন হোছাইন।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এই নতুন কমিটি ঘোষণা দেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে। পেশাদার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠক যেমন - আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, ছাত্রনেতা, ধর্মীয় প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, নারী নেত্রী ও উদ্যোক্তাদের এই কমিটিতে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ চকরিয়ায় গণমাধ্যমকর্মীদের ওপর যেকোনো ধরনের নির্যাতন প্রতিহত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায়সংগত ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, দেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, কাজের পরিবেশ, নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠন গুলো যে ১৪ দফা দাবি উত্থাপন করে আসছে, তার মূল বিষয়গুলো হচ্ছে - সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি, গণমাধ্যম কমিশন গঠন, নিরাপত্তা ও সুরক্ষা, বেতন কাঠামো বাস্তবায়ন, চাকরির নিশ্চয়তা, তথ্যপ্রাপ্তির অধিকার, ওয়েজবোর্ড বাস্তবায়ন, প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড, নির্যাতন প্রতিরোধ সেল গঠন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন, পেশার মানদণ্ড নির্ধারণ, সাংবাদিকদের আবাসন ও প্লট বরাদ্দ, স্বাস্থ্য বিমা চালু এবং মফস্বল সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Qatar
Scheduled
19 Jun, 04:00 AM
VS
World Cup