শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে যমুনায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:২৮ পিএম
যমুনা নদীতে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। নিখোঁজের সংবাদে নদীর পাড়ে উৎসুক জনতার ভীর।
expand
যমুনা নদীতে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। নিখোঁজের সংবাদে নদীর পাড়ে উৎসুক জনতার ভীর।

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম হোসেন ইসমাইল ও ওসমান মিয়া নামে দুই শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের শামিম মিয়ার ছেলে ওসমান (৮) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ইব্রাহিম হেসেন ইসমাইল (৭)। তারা দুইজনই স্থানীয় মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ী আসে ইব্রাহিম ও ওসমান। পরে তীব্র গরমে বাড়ীর পাশে রাধানগর সানসেট পয়েন্ট এলাকার যমুনা নদীর পাড়ে আরও ৫-৬ জন সহপাঠিদের সাথে খেলতে যায়। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ইব্রাহিম ও ওসমান তলিয়ে যেতে থাকে। তাদের সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে শিশু দুইটি পানিতে তলিয়ে যায়। ​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট।

এ বিষয়ে জামালপুর ফায়ার স্টেশনের লিডার মো. শহিদুল ইসলাম বলেন, আমরা ডুবে যাওয়া স্থানে উদ্ধার কাজ পরিচালনা করছি। তবে স্রোত বেশি থাকায় পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবুও আমাদের সাধ্য অনুযায়ী উদ্ধার কার্যক্রম চলছে।

নদীতে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে শিশুদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছিলো ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Switzerland VS Bosnia-Herz
Scheduled
19 Jun, 01:00 AM
VS
World Cup