বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:৫৫ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে মকিমাবাদ এলাকার একটি বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় বানিয়াকান্দি গ্রামের আবিদ আলী মিজির ছেলে মো. রবিউল (৩২) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থল থেকে কসটেপে মোড়ানো সাতটি বান্ডেলে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই দিনে রাত ৮টার দিকে মকিমাবাদ স্টেশন রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মকিমাবাদ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মাহবুব আলম বাবলু (৩৪) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নানের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup