রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর সীমান্তে  ৪ স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৪ জুন) সকালে মহেশপুর ব্যাটেলিয়ন ৫৮ বিজিবি জীবননগরের মেদিনীপুর বিওপি ক্যাম্পে কর্মরত সদস্যরা সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে স্বর্ণ পাচারের সময় মো. সিকান্দার আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup