বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু 

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০১:০৪ এএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু
expand
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

বরগুনায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, রায়ভোগ এলাকার মিরাজ হাওলাদারের স্ত্রী নুপুর আক্তার (৩২) ও তার দুই বছর বয়সী ছেলে শাহাদাত।

স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে ঝড়ে গাছ উপড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। বিষয়টি কারো দৃষ্টিগোচর হয়নি। পরে দুপুরে কোনো এক সময় নুপুর ও শিশু সন্তান শাহাদাত পুকুরে যান।

পরে বিকেল তিনটার দিকে বিদ্যুৎ অফিসের লোকজন বৈদ্যুতিক তার মেরামত করতে গেলে পুকুরে নুপুর ও শাহাদাতের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে মৃত নুপুরের দেবর সাইফুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। আমরা লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বাভাবিক মৃত্যু হিসেবে দাফন করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি।

বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন