রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১১:১৬ এএম
লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ট্রেন ।। ছবি: সংগৃহীত
expand
লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ট্রেন ।। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রাকের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রোববার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নির্ধারিত সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস বড়তাকিয়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষের পর রেললাইনে ট্রাকের অংশবিশেষ ছড়িয়ে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করতে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দুর্ঘটনায় হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন