

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় র্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সলঙ্গা থানাধীন হরিণচড়া বাজার এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত নিউ ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া নারীর বয়স ৫২ বছর বলে জানিয়েছে র্যাব। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।