রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৪:৩১ পিএম
বগুড়া শেরপুরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
expand
বগুড়া শেরপুরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সক্রিয় একটি সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চক্রটির সদস্যরা যাত্রী সেজে ইজিবাইক ভাড়া করতেন। পরে চালকদের নির্জন স্থানে নিয়ে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে ইজিবাইক নিয়ে পালিয়ে যেতেন বলে জানিয়েছে পুলিশ। শেরপুর থানার একটি মামলার তদন্তের সূত্র ধরে চক্রটিকে শনাক্তে মাঠে নামে পুলিশ।

পুলিশ সুপারের নির্দেশনায় এসআই বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল গত এক মাস ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রথমে কাহালু উপজেলার করমজা পাড়া এলাকা থেকে আঙ্গুরি বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদরের বারোপুর মধ্যপাড়া এলাকা থেকে লিটন ওরফে বাটু ও ছালেহা বিবিকে আটক করা হয়।

পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যে আরও অভিযান চালিয়ে শহিদুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সোহাগের বাড়ি ও জেলার বিভিন্ন গ্যারেজে অভিযান চালিয়ে ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন প্রেস ব্রিফিংয়ে বলেন, চোর চক্রের সদস্যদের শনাক্ত করে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন