শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া বৃদ্ধি 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কুমিল্লা–ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া বাড়ানো হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে নতুন এ ভাড়া কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। আর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

এর আগে এই রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ২৫০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের প্রতি টিকিটে ১০ টাকা বেশি গুনতে হবে।

জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতারা জানান, বৃহস্পতিবার রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকারের নির্দেশনা অনুযায়ী ভাড়া সমন্বয় করা হয়েছে।

হঠাৎ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বাড়তি ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ এটিকে অনিবার্য বলেও মনে করছেন।

এ বিষয়ে কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনার বাইরে এক টাকাও বেশি নেওয়া হবে না। তেলের দাম বৃদ্ধির কারণে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি যাত্রীর ভাড়া ১০ টাকা বাড়ানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন