বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে বাস দুর্ঘটনায় ২ জনের মৃত্যু 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম
রাজধানীর বনানীতে রোড ডিভাইডারের ওপর উঠে যাওয়া বাস ।। ছবি: সংগৃহীত
expand
রাজধানীর বনানীতে রোড ডিভাইডারের ওপর উঠে যাওয়া বাস ।। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে বাস দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বনানী থানা পুলিশ।

জানা গেছে, মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এ সময় বনানী এলাকায় হঠাৎ এক পথচারী বাসের সামনে এসে পড়লে বাসটির চালক গাড়িটি ডান দিকে ঘুরিয়ে দেন। তখন গাড়িটি ডানপাশের রোড ডিভাইডারের উপরে উঠে যায়। এসময় ডিভাইডারের উপরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান।

ধারণা করা হচ্ছে, নিহত দুজন সড়কে কাজ করছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন