বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাতা জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নির্মাতা জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘ভুল মানুষের ঘর’ নামে একটি ফ্যামিলি ট্রাজেডি নাটকে জুটি বেঁধেছেন অহনা রহমান ও তুহিন চৌধুরী। নাটকটি রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় ‘লেজার ভিশন নাটক’ চ্যানেলে প্রচার হবে।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন জান্নাতারা ফেরদৌস মিলা। অহনা ও তুহিন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবা সুস্মিতা, জয়িতা প্রিয়ন্তী, মায়াবী মহমুদ, শাহনেওয়াজ রিপন, আরফান আহমেদ শান্তসহ অনেকে।

এছাড়া চিত্রগ্রহণ করেছেন সামসুল ইসলাম লেলিন। সম্পাদনায় নেহাল আফ্রিদি এবং কালার গ্রেডিং করেছেন টিডি দিপক। সংগীত পরিচালনায় আপেল মাহমুদ ইমেল।

‘ভুল মানুষের ঘর’ নাটকের গল্পে উঠে এসেছে এক বাস্তবধর্মী পারিবারিক ট্রাজেডি। যেখানে ভালোবেসে বিয়ে করে সুখে সংসার করছিল এক দম্পতি। কিছুদিন পর তাদের জীবনে নেমে আসে নতুন সুখবর। স্ত্রী তখন ৬-৭ মাসের অন্তঃসত্ত্বা। এ সময় তাকে সহায়তা করতে গ্রামের বাড়ি থেকে শহরে আসে তার ছোট বোন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে পরিস্থিতি। স্বামীর সঙ্গে শালিকার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যা ধীরে ধীরে ভেঙে দেয় একটি সাজানো সংসার। পরবর্তীতে ভালোবাসার মানুষই হয়ে ওঠে দূরের, আর সবচেয়ে কাছের মানুষই হয়ে যায় ভাঙনের কারণ। এমনই এক করুণ বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

নির্মাতার আশা, পারিবারিক সম্পর্কের জটিলতা ও আবেগঘন এই গল্প দর্শকদের মনে দাগ কাটবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন