শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুর-হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পাওয়ার গ্রিডের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শাহজিবাজার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে উন্নয়নমূলক কাজের কারণে হবিগঞ্জ ও মাধবপুরের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগ জানায়, ‘গ্রিড ভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় শাহজিবাজার উপকেন্দ্রে টি-৬ (২৫/৪১ এমভিএ) ট্রান্সফরমার পরিবর্তন করে নতুন ৮০/১২০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন করা হচ্ছে। এ কাজের অংশ হিসেবে ৩৩ কেভি বাসবার কন্ডাক্টর পরিবর্তনের জন্য ৩৩ কেভি টি-৪ বাসে শাটডাউন নেওয়া হবে।

এ কারণে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিম্নোক্ত ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে- ১১ কেভি রাজনগর ফিডার, ১১ কেভি শ্যামলী ফিডার,১১ কেভি স্টাফ কোয়ার্টার ফিডার, ১১ কেভি রামপুর ফিডার,১১ কেভি উমেদনগর ফিডার, ১১ কেভি বাইপাস ফিডার, ১১ কেভি বাসস্ট্যান্ড ফিডার।

এছাড়া ৩৩ কেভি বাইপাস ফিডার ও ৩৩ কেভি শায়েস্তাগঞ্জ ফিডারের আওতাধীন সংশ্লিষ্ট এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিক্রয় ও বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), হবিগঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে- নিরবিচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ কাজ করা হচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং জনস্বার্থে বিষয়টি প্রচারের অনুরোধ জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন