

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে শিশুদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
যার সময়সীমা: ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত। উপজেলার মোট ৬৯ হাজার ৯৬৫ জন শিশুকে টিকার আওতায় আনা। সময়সীমা ৬ মাস থেকে ৫ বছরের (এক দিন কম) সকল শিশু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ব্যাধি, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সময়মতো এই টিকা নিশ্চিত করা গেলে মৃত্যুঝুঁকি ও শারীরিক জটিলতা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার তদন্ত কর্মকর্তা সুধাংশু শেখর হাওলাদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, ডা. আছরার নুরী, ডা. রাশেদুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর জিহাদীসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালীন উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের এই টিকা প্রদান করা হবে। অভিভাবকরা যেন তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসেন, সেজন্য প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন