সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ ২ ডাকাত আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম
অস্ত্র ও গোলাবারুদসহ দুই ডাকাত আটক
expand
অস্ত্র ও গোলাবারুদসহ দুই ডাকাত আটক

ভোলা জেলার দৌলতখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই খবরের ভিত্তিতে ২০ এপ্রিল সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হলেন: মো: জসিম হাওলাদার (৪৫), মোহাম্মদ জসিম উদ্দিন (৫০)। তারা উভয়ই দৌলতখান থানার বাসিন্দা এবং এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং উপকূলীয় এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন