

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাইকমিশনারের নাম ঘোষণা করেছে নয়াদিল্লি। দেশটির সাবেক রেলমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
রোববার (১৯ এপ্রিল) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী এর আগে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি কংগ্রেসের সদস্যও ছিলেন। তবে ২০২১ সালে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
বিশ্লেষকদের মতে, ঢাকায় এমন একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে পাঠানোর সিদ্ধান্ত কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিলেও দুই দেশই সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ছিলেন প্রণয় ভার্মা। তাকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত করে ব্রাসেলসে পাঠানো হচ্ছে।
মন্তব্য করুন
