সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা
expand
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসে থাকা আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে আতিকুল ইসলাম (২৫) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে কালু হোসেন মজনু মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি হামিদপুর এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ট্রাক হেলপারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন