

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ১২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে তিনি লিখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এবং সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আজ (১৯ এপ্রিল) দুপুর ২:১২ মিনিটে মহান রাব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোকবার্তায় তিনি আরও লেখেন, তিনি দুনিয়ার এ সফর শেষ করে মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিলেন। রাব্বুল কারীমের সাথে তাঁর এই মুলাকাত রাহমাহ ও মাগফিরাহ এবং তাঁর করা আমলের ওপর সীমাহীন বারাকাহমণ্ডিত হোক। আল্লাহ রাব্বুল আলামীন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)-কে তাঁর আবরার গোলামদের মধ্যে শামিল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। স্ত্রী ও সন্তান-সন্ততিদের আল্লাহ তা’আলা তাঁর নিজের অভিভাবকত্বে কবুল করুন।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
উল্লেখ্য, মাওলানা মোস্তফা কামাল বরিশাল অঞ্চলের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-৪ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
মন্তব্য করুন
