

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামার সেমিস্টারের ভর্তি কার্যক্রম উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ভর্তি মেলা। রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম মেলার উদ্বোধন করা হয়।
এ সময় ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল’-এর ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মুজাক্কীরুল হুদা, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মো. সাদিক ইকবাল, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম এনামুল আজিজ, গণিত বিভাগের প্রধান ড. উম্মে কুলসুম সুমা, স্থাপত্য বিভাগের প্রধান শেখ ইতমাম সৌদ, আইন বিভাগের প্রধান কাজী লতিফুর রেজা ও শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন করতে পারবেন। এ ছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেলা চলাকালীন ইউনিভার্সিটির সামার সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫ (পাঁচ) হাজার টাকা থেকে ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪ টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৪ এপ্রিল শুক্রবার।
মন্তব্য করুন
