

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর গাজী ইউনিয়নের ব্রিজঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৪টি ড্রামে সংরক্ষিত এই ডিজেল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা।
আটক ব্যক্তি বড়খেরী ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম শাকিল। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, অবৈধভাবে মজুদ করা এই জ্বালানি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন