বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্কাউটস দিবসে যশোরে বর্ণাঢ্য র‌্যালি

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম
যশোরে জেলা স্কাউটস ও জেলা রোভার স্কাউটস
expand
যশোরে জেলা স্কাউটস ও জেলা রোভার স্কাউটস

স্কাউটস দিবস উপলক্ষে যশোরে জেলা স্কাউটস ও জেলা রোভার স্কাউটসের উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) এক বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিনটি ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‌্যালিটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সুজন সরকার, ভারপ্রাপ্ত কমিশনার এ. এম. ফারুক হোসেন, জেলা স্কাউটসের সেক্রেটারি রবিউল ইসলাম এবং আঞ্চলিক উপ-পরিচালক দয়াময় হালদার।

তাদের নেতৃত্বে কালেক্টরেট চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউট, রোভার স্কাউট এবং কলেজ স্কাউট সদস্যরা অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

র‌্যালি শেষে কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্কাউটিং কার্যক্রম তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি দায়িত্বশীল সমাজ গঠনে স্কাউটদের ভূমিকা অপরিসীম।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্কাউট সদস্যদের মাঝে দেশপ্রেম, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়। বক্তারা তরুণদের সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্কাউটস দিবসের এই আয়োজন যশোরে নতুন প্রজন্মের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন