সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম
সাড়ে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি
expand
সাড়ে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

ভারত থেকে পাচার হওয়া প্রায় সাড়ে ২৪ লাখ টাকার শাড়ি-কাপড় জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

এর আগে রোববার(২৯ মার্চ) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা নাগরাজ এলাকা থেকে ভারতীয় শাড়িগুলো উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশের রামখানা নাগরাজ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ভারতীয় কাপড় রেখে পাচার করছে একটি চক্র। এমন একটি গোপন খবরে অভিযান চালায় ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

এ সময় বিজিবিকে দেখে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই বাড়ি তল্লাশী করে ভারতীয় স্বর্নকাতানসহ বিপুল পরিমান কাপড় জব্দ করা হয়।

জব্দকৃত কাপড়ের মধ্যে রয়েছে ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ১৬৭টি, সিল্ক শাড়ি ৭৬টি এবং প্যান্টের পিছ ৩ থান। জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা।

এসব পন্য কাস্টমসে জমা দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন