সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধিকারের উদ্যোগে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্যাম্পেইন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম
মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে এবং এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিস্এ্যাপিয়ারেন্সেস (আফাদ) এর সহায়তায় গুম-সহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্যাম্পেইন
expand
মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে এবং এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিস্এ্যাপিয়ারেন্সেস (আফাদ) এর সহায়তায় গুম-সহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্যাম্পেইন

মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে এবং এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিস্এ্যাপিয়ারেন্সেস (আফাদ) এর সহায়তায় গুম-সহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্যাম্পেইন ও লবি বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা (২৮ মার্চ) এ সাভারে শুরু হয়েছে।

এই প্রশিক্ষণে হাসিনা সরকারের শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ধরণ, লঙ্ঘনের প্রভাব এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে প্রচারাভিযান নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

এ সময় অধিকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের সঙ্গে নিয়ে বর্তমান সরকারের কাছে ৭টি দাবী তুলে ধরে:

১। গুমের বিষয়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক জারিকৃত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ কোনরকম পরিবর্তন ছাড়াই অবিলম্বে সংসদে আইন হিসেবে পাশ করতে হবে।

২। গুমের শিকার ব্যক্তিরা যারা এখনো ফিরে আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা সরকারকে জানাতে হবে।

৩। গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সর্বোপরি দ্রুত সময়ে বিচার নিশ্চিত করতে হবে।

৪। সরকারের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারদের ডিস্এ্যাপিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে।

৫। গুমের শিকার ব্যক্তিদের ব্যাংক হিসাবের জটিলতাসহ তাঁদের স্থাবর ও অস্থাবর সম্মত্তির সমস্যা দ্রুত নিরসন করতে হবে।

৬। গুমের পর ফেরত আসা ভিক্টিমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৭। গুমের শিকার ভিক্টিম এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন