মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে কালবৈশাখীর তাণ্ডবে গৃহহীন ২৪ পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম
কালবৈশাখী ঝড়ে লণ্ডভন্ড ঘরবাড়ি
expand

পার্বত্য চট্টগ্রামের সাজেক উপত্যকায় আবারও আঘাত হেনেছে ভয়াবহ কালবৈশাখী ঝড়। আকস্মিক এই ঝড়ের তাণ্ডবে সাজেক ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অরুনপাড়া এলাকায় অন্তত ২৪টি পরিবার গৃহহীন হয়েছে বলে জানান স্থানীয়রা।

রোববার (২৯ মার্চ) পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় শীলাসহ ভারী বর্ষণ হয়। এতে বাঘাইছড়ি উপজেলার সাজেকে সন্ধ্যায় দমকা হাওয়া দ্রুত তীব্র আকার ধারণ করে। দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে ঘর-বাড়ির টিনের চাল উড়ে যায় এবং অনেক কাঁচা ঘর সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

ক্ষতিগ্রস্থ বাসিন্দা রূপটম ত্রিপুরা বলেন, ‘হঠাৎ করেই ঝড় শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের ছাউনি উড়ে যায়। এখন পরিবার নিয়ে কোথায় থাকব বুঝতে পারছি না।’

এ বিষয়ে সাজেক ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারদের নাম তালিকা করার জন্য ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং উপজেলা প্রশাসনের সাথেও যোগাযোগ চলছে।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, ‘ঝড়ের কবলে প্রায় ২৪টি বসত ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছি। আমরা আরও খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানবো এবং প্রশাসনিকভাবে তাদের সহযোগিতা করা হবে।’

প্রসঙ্গত, প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে পাহাড়ি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রকোপ বৃদ্ধি পায়; যা স্থানীয় বাসিন্দাদের জন্য বড় ধরনের দুর্যোগ ও দূর্ভোগের কারণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank