বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে চোরাই মেহগনি কাঠসহ ট্রাক আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে মেহগনি গাছের চিড়াইকাঠ পরিবহন ও পাচারের অভিযোগে একটি ট্রাক আটক করেছে বন বিভাগ।

বুধবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ চেকপোস্টে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ চেকপোস্ট সূত্রে জানা যায়, চোরাই গাছ ও কাঠের অবৈধ পরিবহন রোধে বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে মেহগনি কাঠ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জার ও চেকপোস্ট কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, অবৈধভাবে মেহগনি চিড়াইকাঠ পাচারের সময় ট্রাকটি আটক করা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বন বিভাগ জানিয়েছে, অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন