রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, মোটরসাইকেলে আগুন 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম
ছিনতাইকারীদের সঙ্গে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়া হয়
expand
ছিনতাইকারীদের সঙ্গে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়া হয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মোটরসাইকেলযোগে ছিনতাইকালে জনতার গণপিটুনিতে এক অজ্ঞাত যুবকের (২৬) মৃত্যু হয়েছেন। এ সময় নিহতের সঙ্গে থাকা দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।

রোববার (৮ মার্চ) সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি কড়ই তলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের সঙ্গে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা আটকের চেষ্টা করেন।

পরে একজনকে আটক করতে সক্ষম হলেও ছিনতাইকারী দলের অপর দুই জন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আটক হওয়া ওই ছিনতাইকারীকে ক্ষুব্ধ জনতা গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন