শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রাশেদ খান

আমি কোনো টাকা নিইনি, সব ফাঁস করে দাও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দীন পাটোয়ারী তাকে ফোন করে উভয়পক্ষকে একে অপরের বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার প্রস্তাব দেন। তবে প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য ও মন্ত্রীদের নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ বন্ধের শর্ত দিলে পরে আবারও আগের অবস্থানে ফিরে যান বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান এ দাবি করেন।

পোস্টে তিনি বলেন, গতকাল বিকেলে নাসির উদ্দীন পাটোয়ারী তাকে ফোন করে অনুরোধ করেন, তিনি যেন তার বিরুদ্ধে আর কিছু না বলেন, বিনিময়ে তিনিও একই অবস্থান নেবেন। জবাবে রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে ‘বাজে কথা’ বলা বন্ধ করলে বিষয়টি বিবেচনা করবেন।

রাশেদ খানের দাবি, পরে রাতে আবার ফোন করে নাসির উদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, তিনি নাহিদ ও আসিফের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছেন এবং ফ্ল্যাট কেনাসহ বিভিন্ন তথ্য প্রকাশ করবেন। এর জবাবে তিনি তাকে ‘যা আছে সব প্রকাশ করার’ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খান আরও দাবি করেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে কখনো কোনো অর্থ নেননি।

তিনি আরও লেখেন, প্রথম ফোনকলের পর তার মনে হয়েছিল নাসির উদ্দীন পাটোয়ারী নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাকে সুযোগ দেওয়া উচিত। তবে পরদিন আবারও তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন