রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার ইরানের তেলক্ষেত্রে ইসরায়েলের হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৬:০৫ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইরানের তেলক্ষেত্র ও তেল সংরক্ষণ অবকাঠামো লক্ষ্য করে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে এই হামলা শুরু হয় বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

হামলার সময় ইসরায়েলি বিমানবাহিনী ইরানের বিভিন্ন তেল স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে রাজধানী তেহরানের তেল সংরক্ষণাগার ও রিজার্ভ এলাকায় বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

এই হামলার মধ্য দিয়ে চলমান সংঘাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। কারণ এবার প্রথমবারের মতো ইরানের জাতীয় তেল শিল্পের অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বর্তমান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম ইসরায়েল ইরানের জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সরাসরি হামলা চালাল।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা দিয়েছিল যে তারা ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্তৃত সামরিক অভিযান শুরু করেছে। ওই ঘোষণার কিছু সময় পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তেলক্ষেত্রে বোমা নিক্ষেপের দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়।

পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন