

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মরক্কো থেকে সাঁতরে ও সীমান্তের বেড়া টপকে মাত্র একদিনে স্পেনের স্বায়ত্তশাসিত ভূখণ্ড সেউতায় প্রবেশ করেছেন প্রায় ৫০ হাজার অভিবাসনপ্রত্যাশী। হঠাৎ এত মানুষের প্রবেশে কার্যত ভেঙে পড়ে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা।
মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত সেউতা ভৌগোলিকভাবে আফ্রিকায় হলেও এটি স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল। জিব্রাল্টার প্রণালির ওপারে স্পেনের মূল ভূখণ্ড হলেও সেউতা ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়ায় দীর্ঘদিন ধরেই অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রবেশপথ হিসেবে পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার হাজার হাজার মানুষ সমুদ্র সাঁতরে কিংবা সীমান্তের বেড়া টপকে সেউতায় প্রবেশ করছেন। বিপুল সংখ্যক মানুষের চাপে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভরও মানুষের প্রবেশ অব্যাহত ছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে স্পেনের সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, সাগরপথে সেউতা বা মেলিলায় প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের আটক করে তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। এই রায়ের পর থেকেই সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বৃহস্পতিবার একদিনেই প্রায় ৫০ হাজার মানুষ সেউতায় প্রবেশ করেন।
উল্লেখ্য, সেউতার মোট জনসংখ্যা প্রায় ৮৪ হাজার। এর বিপরীতে একদিনে প্রায় ৫০ হাজার মানুষের প্রবেশে স্থানীয় প্রশাসন চরম সংকটে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সেউতার কর্তৃপক্ষ স্পেনের কেন্দ্রীয় সরকারের সহায়তা চায়। পরে সেখানে সেনা মোতায়েন করা হলেও বৃহস্পতিবার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে।
সূত্র: বিবিসি