বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধ নয়, চলছে গণহত্যা: এরদোয়ান

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
expand
গাজায় যুদ্ধ নয়, চলছে গণহত্যা: এরদোয়ান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান সহিংসতাকে যুদ্ধ নয়, বরং গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া আবেগঘন ভাষণে তিনি এই দাবি করেছেন এবং বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান বলেন, “গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে ইসরায়েল প্রতি ঘণ্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো শুধুমাত্র সংখ্যা নয়; প্রতিটি একটি প্রাণ, একজন নির্দোষ মানুষ।”

তিনি আরও বলেন, আধুনিক ইতিহাসে এমন মানবিক বিপর্যয় নজিরবিহীন। মাত্র দুই-তিন বছরের শিশুদেরও অঙ্গচ্ছেদ করা হচ্ছে, ওষুধ ছাড়া। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এটি মানবতার সর্বনিম্ন স্তর। গাজায় কোনো যুদ্ধ নেই; এখানে দুই পক্ষের সংঘর্ষ নেই। এটি একতরফা আগ্রাসন, গণহত্যা এবং ব্যাপক হত্যাযজ্ঞ।”

এরদোয়ান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি অন্য দেশগুলোর প্রতি দ্রুত পদক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিউইয়র্কে না থাকলেও তুরস্ক ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলছে, যাদের কণ্ঠরোধ করা হচ্ছে।

তুর্কী প্রেসিডেন্ট অবিলম্বে দাবী করেন, গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে। ইসরায়েলের গণহত্যাকারী চক্রকে জবাবদিহির আওতায় আনা।

এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসন শুধু গাজা বা পশ্চিম তীরেই সীমাবদ্ধ নয়; এটি ছড়িয়ে পড়েছে সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতারেও। তিনি সতর্ক করেছেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।

তিনি বিশ্ব নেতাদের অনুরোধ করেন, মানবতার খাতিরে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। তার ভাষায়, ইসরায়েলি হামলা নারীর অধিকার, শিশুর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচারসহ মৌলিক মানবাধিকারের ওপরও প্রভাব ফেলেছে।

এরদোয়ান প্রশ্ন তোলেন, “যখন শিশুরা ক্ষুধা ও ওষুধের অভাবে মারা যায়, তখন কি সেই বিশ্বে শান্তি থাকতে পারে? গত শতকে মানবজাতি এমন নৃশংসতার সাক্ষী হননি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup