শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবার পার্টিতে বিদ্রোহ, স্টারমারের পদত্যাগ দাবিতে সরব এমপিরা

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৮:২৩ এএম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ।। ছবি: সংগৃহীত
expand
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ।। ছবি: সংগৃহীত

নিজ দল লেবার পার্টির আইনপ্রণেতাদের পদত্যাগের দাবির মুখে প্রবল চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে দলের খারাপ ফলের পর এবার তার পদত্যাগ দাবি করে সরব হয়েছেন দলীয় কয়েকজন আইনপ্রণেতা ও সহযোগী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার চারজন পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি (পিপিএস) পদত্যাগ করেছেন। তারা হলেন মেলানি ওয়ার্ড, জো মরিস, টম রুটল্যান্ড ও নওশাবাহ খান। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের পর টম রুটল্যান্ড বলেন, প্রধানমন্ত্রী হিসেবে স্টারমার দলের ভেতর ও সাধারণ মানুষের কাছে প্রভাব হারিয়েছেন। তার মতে, সেই অবস্থান পুনরুদ্ধার করা এখন কঠিন।

অন্যদিকে মেলানি ওয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, স্টারমার কিছু গুরুত্বপূর্ণ কাজ করলেও স্থানীয় নির্বাচনের ফলাফল দলকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

এদিকে হাউস অব কমন্সে লেবার পার্টির অন্তত ৭২ জন সদস্য স্টারমারকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর থেকেই দলটির ভেতরে চাপা অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছে। দলের একাংশ মনে করছে, আগামী জাতীয় নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য স্টারমার সঠিক ব্যক্তি নন।

তবে স্টারমার নেতৃত্ব পরিবর্তনের বিতর্কে সতর্ক অবস্থান নিয়েছেন। তার ভাষ্য, এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়লে দল আরও সংকটে পড়তে পারে। একই সঙ্গে তিনি দলীয় সহকর্মীদের কাছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সময় চেয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup