সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ার উপকূলে ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় প্রদেশ চোকোয় শক্তিশালী ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একাধিক ভবন ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে আঘাত হানা ভূমিকম্পটির কম্পন রাজধানী বোগোতা ছাড়াও ভেনেজুয়েলা পর্যন্ত অনুভূত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট (ইউএনজিআরডি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৭৯ কিলোমিটার গভীরে।

চোকো প্রদেশের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘চোকো প্রদেশে আমরা মাত্রই একটি শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছি। পরবর্তী কম্পন নিয়ে আমরা উদ্বিগ্ন।’

তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সান হোসে দেল পালমারের কাছে হলেও প্রাদেশিক রাজধানী কিবদোতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ভবনগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

গভর্নর বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে

সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করতে সংস্থাটি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছে।

ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক বা পরবর্তী কম্পন নিয়ে সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন