বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

এক ফিলিস্তিনি কিশোরীর হাতে আঁকা নিজের প্রতিকৃতি দেখে ধন্যবাদ জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একইসঙ্গে তিনি স্পেন সবসময় ফিলিস্তিনিদের পাশে আছেন বলেও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

সানচেজ বলেন, গাজার ধ্বংসস্তূপের মধ্যে লায়ান নামের এক ফিলিস্তিনি কিশোরী ও স্থানীয় শিল্পীরা তার প্রতিকৃতি এঁকেছেন, যা তার প্রতি স্পেনের মানুষের ভালোবাসারই প্রতিফলন।

তিনি ফিলিস্তিনিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এত কষ্টের মধ্যেও আপনারা আমাদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ। লায়ান, গাজার সব শিশু-কিশোর এবং তাদের পরিবারকে আমি বলতে চাই স্পেনের মানুষ আপনাদের কথা শুনছে, দেখছে, আপনাদের পাশে রয়েছে এবং কখনো ভুলে যাবে না।

এ সময় তিনি গাজার শিশুরা একদিন ভয়ডরহীন পরিবেশে নিজেদের স্কুলে ফিরে আবারও ছবি আঁকতে পারবে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলবে বলেও আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গাজা যুদ্ধের শুরু থেকেই স্পেন ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনামূলক অবস্থান ধরে রেখেছে। দেশটি ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে, তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কার্যক্রমও নিষিদ্ধ করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন