রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ জন নিহতের দাবি, দায় স্বীকার বিএলএর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৩ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালোচিস্তান প্রদেশে একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।

সংগঠনটির দাবি, হামলায় আধাসামরিক বাহিনীর ৩০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। তবে এ বিষয়ে পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে বিএলএ জানায়, আগের দিন সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গোয়াদর জেলার উপকূলীয় শহর জিওয়ানির পানওয়ান কোস্ট গার্ড ক্যাম্পে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়।

সংগঠনটির দাবি, তাদের মজিদ ব্রিগেডের সদস্য আতাউল্লাহ বেলুচ ওরফে আজমল নিরাপত্তা বলয় অতিক্রম করে বিস্ফোরকভর্তি গাড়িটি ক্যাম্পের ভেতরে প্রবেশ করিয়ে বিস্ফোরণ ঘটান। বিএলএর ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি সুইসাইড ভেহিকল-বোর্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলা, যা একটি সমন্বিত অভিযানের অংশ।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য বালোচিস্তান পোস্ট-এর প্রতিবেদনে বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচ দাবি করেন, বিস্ফোরণের ফলে কোস্ট গার্ডের ঘাঁটিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার ভাষ্য, হামলার পর সংগঠনের ‘ফতেহ স্কোয়াড’ ধ্বংসপ্রাপ্ত ক্যাম্পে চারদিক থেকে আক্রমণ চালায়।

বিএলএর দাবি, হামলায় আধাসামরিক বাহিনীর ৩০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন এবং বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সদস্যদের কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও দাবি করেছে সংগঠনটি।

এদিকে হামলার পরও বালোচিস্তান প্রাদেশিক সরকার কিংবা পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বালোচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘাত চলমান। সাম্প্রতিক সময়ে সেখানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনাও বেড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup