

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখা দখল করেছে হুতি বিদ্রোহীরা। তাদের এ জয় নিয়ে ইরানের রাজনৈতিক এবং সংবাদমাধ্যমে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেকে হুতিদের এ জয়কে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের জয় হিসেবে দেখছেন।
হুতি বিদ্রোহীদের বেশিরভাগই জাইদি শিয়া মুসলিম। ২০১৪ সালে পশ্চিমা ও সৌদি আরব সমর্থিত সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরুর পর রাজধানী সানা দখলের পর থেকেই লড়াই করে যাচ্ছে তারা।
লোহিত সাগরে হুতিদের এই বিজয়কে ‘আল্লাহর দেওয়া জয়’ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, ‘পূর্ব উপকূলে আনসারুল্লাহদের (হুতিদের) জয় আল্লাহর দেওয়া জয় এবং কঠিনতম যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর দৃঢ় প্রতিজ্ঞ থাকার ফল।’
গত শুক্রবার বন্দরনগরী মোখা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুতি বিদ্রোহীরা। যা ইয়েমেনের সরকারের জন্য অনেক বড় একটি ধাক্কা। মোখার নিয়ন্ত্রণ হারানোর মাধ্যমে লোহিত সাগরে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে ইয়েমেনি সরকার।
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ২০২৪ সালের একটি পুরোনো বক্তব্য আবারও সামনে এনেছেন। যেখানে খামেনি বলেছিলেন, ‘হুতিদের প্রতিরোধ তাদের বিজয়ের পথে নিয়ে যাবে।”
গালিবাফ নিজে হুতিদের জয় নিয়ে বলেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইয়েমেনের সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।’
অপরদিকে দেশটির ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ বলেছেন, হুতিদের এ জয়ে ইরান সরকার খুশি। তিনি বলেন, ‘এই অঞ্চলের সব দেশকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ওপর নির্ভরতা থেকে স্বাধীন হয়ে ইসলামের পতাকাতলে একতাবদ্ধ হওয়া উচিত।’



