বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সেনা ধরিয়ে দিলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মার্কিন সেনাকে হত্যা বা জীবিত ধরে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে ৫ বিলিয়ন তুমান বা প্রায় ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির নির্দেশনায় এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। ঘোষণায় জানানো হয়, কোনো সাহসী ইরানি নারী মার্কিন সেনাকে হত্যা বা আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে তাকে দ্বিগুণ অর্থাৎ প্রায় ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

এছাড়া এ কাজে ব্যবহৃত সম্ভাব্য কোনো অস্ত্র থাকলে সেটিও বাজারমূল্যের দ্বিগুণ দামে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। পরে অস্ত্রটি স্থায়ীভাবে একটি জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই উদ্যোগের অর্থায়নে সাধারণ ইরানিরাও অংশ নিচ্ছেন। দেশটির নাগরিকেরা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ দিচ্ছেন, যা সামরিক বাহিনীর প্রতিরক্ষা কার্যক্রম জোরদারে ব্যবহার করা হচ্ছে। এর আগে চলতি বছরের এপ্রিলে ইরান আরও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল। দেশটির ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ওই বিমানের মার্কিন সেনাসদস্যকে খুঁজে বের করার জন্য ১০ বিলিয়ন তুমান পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সূত্র: সিএনএন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank