বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী মিথিলার গোপন ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম
তানজিয়া জামান মিথিলা
expand
তানজিয়া জামান মিথিলা

মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা রূপের জাদুতে নিয়মিতই মুগ্ধ করেন ভক্তদের। সম্প্রতি থাইল্যান্ডের একটি বিলাসবহুল ইয়টে লাল বিকিনি পরে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন এই অভিনেত্রী ও মডেল। ইয়টে নেওয়া তার বিভিন্ন লুকের ছবি ও ভিডিও প্রকাশের পরপরই তা ইন্টারনেটে দ্রুত ভাইরাল হয়ে যায়।

প্রকাশিত ছবি ও ভিডিওতে নীল জলরাশির পটভূমিতে মিথিলাকে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে। কখনো হাতে পানীয়ের ক্যান নিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়েছেন, আবার কখনো প্রমোদতরীর বোর্ডে মেলে ধরেছেন নিজেকে। প্রতিটিতেই তার উপস্থিতিতে ফুটে উঠেছে বাড়তি আকর্ষণ।

ইনস্টাগ্রাম স্টোরিতে মিথিলা জানান, এই আয়োজনটি মূলত 'এশিয়ান সুইম উইক'-এর ফটোশুটের অংশ ছিল। সেখানে মিথিলার পাশাপাশি আরও অনেক আন্তর্জাতিক মডেলকেও তার সঙ্গে দেখা গেছে।

সামাজিক মাধ্যমে ছবিগুলো ছড়াতেই নেটিজেনদের মধ্যে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। মিথিলার প্রতিটি ছবি ও ভিডিওতে মন্তব্যের ঝড় তুলেছেন ভক্ত ও অনুসারীরা।

মিথিলার অভিনয়ে পথচলা শুরু হয়েছিল ঢালিউড নয়, বরং বলিউডের 'রোহিঙ্গা' সিনেমা দিয়ে- যা পরিচালনা করেছিলেন হায়দার খান। তবে ঢালিউডে পা রেখে প্রথম সিনেমাতেই তিনি জুটি বাঁধেন শাকিব খানের সঙ্গে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank