বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, সহায়তা করলেন পুরুষ চালক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৫:২২ পিএম আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীতে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য নির্ধারিত বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস নিয়ে ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়েন চালক। পরে এক পুুরুষ চালক বাসটিকে চালিয়ে ফ্লাইওভারে ওঠান।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন ফ্লাইওভারে ওঠার সময় কিছুটা বিড়ম্বনায় পড়েন বাসটির চালক ফাহিমা সানজান। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে দেন।

পরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা দীর্ঘ যানজটের সৃষ্টি এড়াতে একজন পুরুষ চালকের সহযোগিতা নেওয়া হয়। তার সহায়তায় বাসটি নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ঘটনার কারণে কিছু সময়ের জন্য এলাকায় কৌতূহলের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ও সড়কে যানজট সৃষ্টি এড়াতে একজন পুরুষ চালক এগিয়ে আসেন এবং তিনি বাসটি চালিয়ে ফ্লাইওভারে তোলেন। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা গেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালনায় মঙ্গলবার (১৮ আগস্ট) চালু করা হয়েছে ‘পিংক বাস’ সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই ব্যতিক্রমী এই উদ্যোগ দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে।

তবে উদ্বোধনের পরদিনই যাত্রীসংকটে পড়েছে ‘পিংক বাস’। রাজধানীতে গন্তব্যের পথে বের হওয়া অনেক নারীই জানেন না পিংক বাসের রুট।

মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী দোতলা গোলাপি রঙের বাসটিতে যাত্রী ছিলেন হাতে গোনা কয়েকজন।

দেখা যায়, বাসটির ওপরের তলা পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে ছিলেন মাত্র দুজন যাত্রী। এরপর সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন। যাত্রী কম থাকায় বাসটি কিছু কিছু নির্ধারিত পয়েন্টে থামেনি।

একই সময়ে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসেরও একই চিত্র দেখা যায়। শাহবাগ মোড়ে বাসটির দেখা মেলে। বাসে উঠে দেখা যায়, সেখানে চার থেকে ছয়জনের মতো যাত্রী রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank