

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অভিনয়ের পাশাপাশি যুক্ত হয়েছেন এক নতুন পেশায়। একটি বেসরকারি ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ (এভিপি- ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। জানা গেছে, গত প্রায় তিন মাস ধরে ব্যাংকটিতে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।
নতুন পেশায় যুক্ত হলেও রূপালি পর্দা থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। তমা জানান, অভিনয় তার প্রথম ভালোবাসা এবং এটি তিনি সবসময় নিয়মিত চালিয়ে যাবেন।
ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের প্রতি বেশ আন্তরিক, ফলে দুটি ক্ষেত্র একসঙ্গে সামলাতে কোনো বাধা দেখছেন না তিনি।
পর্দার কাজের ক্ষেত্রে তমা শুরু থেকেই গল্প ও চরিত্র বাছাইয়ে ভীষণ সচেতন। বছরে একাধিক কাজ না করে কেবল মনের মতো দুটি-একটি প্রজেক্টেই যুক্ত হন তিনি।
অভিনয় শেষ করে বাকি যে অবসর সময়টুকু থাকে, সেটিকে নতুন কিছু শেখার পেছনে কাজে লাগাতেই ব্যাংকিং সেক্টরে আসা। জীবনের এই ভিন্ন অভিজ্ঞতা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করেন তিনি।
অভিনয় জগতেও তমার ব্যস্ততা কমেনি। আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় চমৎকার অভিনয়ের জন্য দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। শুধু বড় পর্দা নয়, ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’-র মতো ওটিটি কনটেন্টগুলোতেও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
খুব শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তমা মির্জা। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ নামের ছবিতে অভিনয় করবেন তিনি, যেখানে তার বিপরীতে আবারও দেখা যাবে আফরান নিশোকে।


