

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের সঙ্গে করা নির্ধারিত ৬০ দিনের চুক্তির সময়সীমা শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমঝোতা স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করায় নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শুরু করাই সম্ভব হয়নি।
বাঘাই বলেন, গত ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) ‘৬০ দিনের সময়সীমা’ বলে কোনো নির্দিষ্ট বিধান নেই। ইরান কখনোই চাপ, হুমকি বা নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে নীতি নির্ধারণ করে না।
তিনি জানান, ওই সমঝোতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময়কাল নির্ধারণের কথা ছিল। ওই সময়ের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে সময়সীমা বাড়ানোর সুযোগও ছিল।
তবে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র সমঝোতা স্বাক্ষরের পরপরই ‘ব্যাপক ও গুরুতরভাবে’ তা লঙ্ঘন করেছে। ফলে নির্ধারিত আলোচনা আর শুরুই হয়নি।
বাঘাই বলেন, ‘এর ফলে ৬০ দিনের সময়সীমার বিষয়টি পুরোপুরি অর্থহীন হয়ে গেছে।’
সূত্র: মিডল ইস্ট আই


